নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ছয়টি প্রস্তাব অনুমোদন

জুলাই ১, ২০২৬ ৬:০৯ 👁️ ৫৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বুধবার (১ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।

সভায় ছয়টি প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে:
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন হতে ৫টি ইউনিয়ন যথা: ১০ নং উত্তর মাদার্শা, ১২নং চিকনদন্ডী, ১৩নং দক্ষিণ মাদার্শা, ১৪নং শিকারপুর, ও ১৫নং বুড়িশ্চর-এর সমন্বয়ে হালদা থানা প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

আরও পড়ুনঃ  পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬ (ছয়)টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ০২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন, যথা: বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি এবং সুয়াবিল-এর সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের গঠনের প্রস্তাব অনুমোদিত হয়।

কুমিল্লা জেলায় মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাইশটি ইউনিয়নের মধ্য হতে দশটি ইউনিয়ন যথা: শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব) পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর), টনকী-এর সমন্বয়ে বাঙ্গরা উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ জেলার ও গাজীপুর জেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্তপূর্বক ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাভুক্ত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পাড়াবর্থা (আংশিক) ও বড়কাউ (আংশিক) সহ মোট দুইটি মৌজা এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাইজগাঁও, হারারবাড়ী, ভোলানাথপুর, সুলপিনা ও পিতলগঞ্জ মৌজাসমূহ পূর্ণভাবে এবং ইউসুফগঞ্জ, পশি, টেকনোয়াদ্দা, গুতিয়াব, বাঘবের, ব্রাহ্মণখালী, কামতা, হিরনাল ও রঘুরামপুর মৌজাসমূহ আংশিকভাবে মোট ১৪টি মৌজাসহ সর্বমোট ১৬টি মৌজার ৬০২১.৬১২৫ একর জায়গা ঢাকা জেলায় অন্তর্ভুক্তপূর্বক ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়।

আরও পড়ুনঃ  নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত পাগলা থানাধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মধ্য হতে আটটি ইউনিয়ন, যথা: মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব-এর সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন সড়ক জোন, বগুড়া ও সড়ক সার্কেল, নওগাঁ-এর অফিস স্থাপনের লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।#

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।