নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে : রাসিক প্রশাসক

জুলাই ২০, ২০২৬ ১০:০১ 👁️ ৬৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাংকের অর্থায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) আওতায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব দিয়েছেন। এ নগরীর উন্নয়নে সকল শ্রেণি-পেশার নাগরিকদের মতামত নিয়ে আগামীর সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই। নগরীর অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, সবুজায়নে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কাজ বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত

রাসিক প্রশাসক বলেন, সোনাদিঘী মসজিদের সম্প্রসারণ, কেন্দ্রীয় উদ্যান ও শহিদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গুলগোফুর পেট্রোল পাম্প হতে সাহেব বাজার রাস্তার উন্নয়ন, রেলগেট বর্ণালী, তালাইমারী মোড় নওদাপাড়া আমচত্বর সহ নগরীর ব্যস্ততম মোড়গুলোকে প্রশস্তকরণ ও উন্নয়ন করা হবে। নাগরিক সেবা আরও গতিশীল করতে রাজশাহী সিটি কর্পোরেশন সকল সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভার মাধ্যমে মাঠ পর্যায়ে সমস্যাসমূহ চিহ্নিত করে প্রকল্প গ্রহণ করা হবে। এ কাজে নগরবাসীর সহযোগিতা কামনা কামনা করছি।

আরইউটিডিপি প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসানের সঞ্চালনায় সভায় কমিটির সদস্যবৃন্দ রাজশাহী মহানগরীর উন্নয়নে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। বক্তারা নগর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিতকরণে রাসিকের প্রশাসকের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ  দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সভায় বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, টিএলসিসি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, রাজশাহী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট পরিচালক জিয়াউদ্দিন আহমেদ, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান শিরিন সুফিয়া খানম, বাংলাদেশ পূজা উদ্যাপন ফন্ট কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি দেবাশিষ রায় মধু, দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যূরো প্রধান রেজাউল করিম রাজু, দৈনিক দিনকালের রাজশাহী ব্যূরো প্রধান আব্দুস সবুর, দৈনিক নতুন প্রভাতে সম্পাদক সোহেল মাহাবুব, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি পরিচালক (আইন) দিলসেতারা চুনি, দি ফিনানসিয়াল এক্সপ্রেসের রাজশাহী প্রতিনিধি মঞ্জুয়ারা খাতুন প্রমুখ।

সভায় রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর তাছমিনা খাতুন, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী, গণপূর্ত সার্কেল রাজশাহীর সহকারী প্রকৌশলী মোঃ ছাইদুজ্জামান, বিটিসিএলর উপ-সহকারী প্রকৌশলী জিয়াউল ইসলাম, আইইবির সেক্রেটারি প্রফেসর মোঃ রবিউল ইসলাম সরকার, রাসিকের সচিব মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রকল্পের ফোকাল পারসন ও রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, ব্র্যাকের জেলা সহ: সমন্বয়ক ফারজানা পারভীন, কারিতাসের প্রতিনিধি আশা আগ্নেশ তপ্ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।