নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১:৪৫। ১২ জুন, ২০২৬।

রাজশাহী শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ

জানুয়ারি ৮, ২০২৫ ২:৩২ 👁️ ১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ০৮ জানুয়ারি বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান পদে প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) ও সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক জনাব মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো. নূরুল ইসলাম খাঁন, উপ-সচিব(প্রশাসন) জনাব মো. ওয়ালিদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব জনাব মো. হুমায়ন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

তাঁরা নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কাজ করার অঙ্গীকার করেন।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

চেয়ারম্যান মহোদয় তাঁর অফিস কক্ষে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয়পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।