নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:৫৯। ২৮ মে, ২০২৬।

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

মে ২৮, ২০২৬ ৬:৪২ 👁️ ৮০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বিরাজ করছে উৎসবের আমেজ।

সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা পছন্দের ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করতে ছুটে যাচ্ছেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন তারা। আমাদের দেশে ঈদুল আজহা ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত। যুগ যুগ ধরে এই উৎসব মুসলমানদের ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে আছে।

আরও পড়ুনঃ  বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

সকাল সাড়ে ৭টায় রাজশাহীর হযরত শাহ্মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে গত ১৮ মে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সময় ঠিক করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় হযরত শাহ্মখদুম (র.) দরগাহ জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী মহানগর ও উপজেলা পর্যায়ের ঈদগাহগুলোতে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওইদিন সুবিধা মতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোট মণিনিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষায় কোরবানির বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি রাসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

অন্যদিকে,পবিত্র ঈদুল আযহা উৎসবকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। নগরবাসীর সহযোগিতা কামনা করে একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে।

এদিকে, ঈদ উপলক্ষে ব্যক্তিগত মোটরসাইকেল বা গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে ‘জয় রাইড’ না দেওয়ার জন্যও সতর্ক করেছে আরএমপি। জরুরি পুলিশি সহায়তার জন্য আরএমপি হটলাইন ০১৩২০০৬৩৯৯৯, কন্ট্রোল রুম ০১৩২০০৬৩৯৯৮ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।