নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কৃষকের সুবিধার্থে কৃষি জমি সুরক্ষা আইন করতে চাই: কৃষি উপদেষ্টা

জুন ৯, ২০২৫ ৭:৪৮ 👁️ ১৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে যেতে চাই। কৃষি জমি যেন বেহাত না হয়।

জমি অধিগ্রহণে বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশে সওজ জমি অধিগ্রহণ করলে তিনগুণ দাম দেয়। কিন্তু এলজিইডি সেটা করে না। এলজিইডির সড়ক থেকেও যেন জমির দাম মালিকরা পায় সেই চেষ্টা করছি।’

আরও পড়ুনঃ  রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে এবার বোরো ধান ১৫ লাখ টন বেশি হয়েছে। আগামীতে চাল আমদানি করার প্রয়োজন নাও লাগতে পারে। আলুর উৎপাদন অনেক বেশী হয়েছে, সেই অনুপাতে কৃষক পর্যাপ্ত দাম পাচ্ছে না। এবার গমের উৎপাদন গতবারের চেয়ে বাড়লেও তা পর্যাপ্ত নয়। আদা এবং হলুদ চাষ হচ্ছে। হয়তো ভবিষ্যতে আদা ও হলুদ আমদানিও কমে আসবে।

আরও পড়ুনঃ  সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করার নির্ধারিত সময় ১৫ দিন এগিয়ে এনেছে যেন কৃষকদের ফসল মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষা করা যায়। তবে আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি রোধ করা গেলে সব সমস্যা সমাধান সম্ভব। চেষ্টা করছি, কতটা সফল হবো জানিনা। আর খুব বেশিদিন থাকার জন্য তো আসিনি, তবে চেষ্টা করছি।’

আরও পড়ুনঃ  রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

এর আগে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি বারটান কার্যালয়ে পৌঁছে এখানকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বারটানের নির্বাহী পরিচালক রেহেনা আকতার।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।