নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ২:১৩। ১১ জুন, ২০২৬।

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

জুন ১০, ২০২৬ ১০:০৩ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “মা ও শিশু সহায়তা কর্মসূচি” এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহের জন্য নগর ভবন চত্বরে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নগর ভবন চত্বরে পরিচালিত কার্যক্রমের বিভিন্ন বুথ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সেবাগ্রহীতা নারীদের সাথে কথা বলেন এবং সিটি কর্পোরেশন নাগরিকদের প্রয়োজনে সব সময় পাশে আছে বলে জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উকক্ত কার্যক্রম সুষ্ঠু পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক ইশরাত জাহান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. সাদিক আলী, মনিটরিং এ্যাসিসটেন্ট সুমাইয়া হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ১০ ও ১১ জুন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনে নগরীর ১৬ থেকে ২৩ নং ওয়ার্ডে বসবাসরত গর্ভবতী মায়েদের আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।