নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১:৩৬। ৩০ এপ্রিল, ২০২৬।

তাহেরপুরের ইফতার মাহফিল ও সাংসদ চাঁদকে সংবর্ধনা

মার্চ ৭, ২০২৬ ১০:৫৬
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর তাহেরপুরে ইফতার মাহফিল এবং নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিল ও সংবর্ধনার আয়োজন করা হয়। ৭ মার্চ শনিবার বিকেলে তাহেরপুর হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের সাংসদ আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এছাড়াও সভায় রাজশাহী জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।