নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

জুন ২৫, ২০২৬ ৫:১৮ 👁️ ৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার বেলাল হোসেন সুইট নগরের রাজপাড়া থানাধীন মহিষবাথান এলাকার বাসিন্দা মো. শাহজামানের ছেলে।

আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নগর গোয়েন্দা শাখার একটি দল বুধবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল অবৈধ নেশাজাতীয় ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল-কালো রঙের ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রেলপথের ছন্দে উন্নয়ন : প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল হোসেন সুইট দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি উদ্ধার হওয়া ইসকাফ সিরাপ বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও জানান।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় আগেও একটি ফৌজদারি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  বেসামরিক বিমান চলাচল খাতে মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে কর্মশালা উদ্বোধন

এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।