নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মার্চ ৮, ২০২৬ ১১:২৯ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) ও মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) গ্রামের মো: জিল্লুর রহমানের ছেলে মো: বাবু (৪০), একই থানার নতুন বুধপাড়া গ্রামের মৃত আমিন আলীর ছেলে মো: রফিকুল ইসলাম (৩৮) এবং একই এলাকার মৃত হাশেমের ছেলে মো: সাইফুল ইসলাম ওরফে সুমন (৩৪)।

আরও পড়ুনঃ  সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আসামি বাবুকে গ্রেপ্তার করে। একই দিন বিকাল সোয়া ৫টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাড়ি বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি রফিকুল ও সাইফুলকে গ্রেপ্তার করে। আসামি বাবুর বিরুদ্ধে আরএমপির মতিহার থানায় ১৮টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৫০ গ্রাম গাঁজা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।