নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

আগস্ট ১০, ২০২৬ ৫:৩২ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাটাখালী, চন্দ্রিমা ও কর্ণহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মহানগর গোয়েন্দ পুলিশ (ডিবি) মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: লুৎফর রহমানের ছেলে মো: রফিকুল ইসলাম (৪৭) ও মো: খাদেমুল ইসলাম পলাশ ওরফে পালার ছেলে মো: সিজান আলী (২৩)-কে গ্রেপ্তার করে। পরে রফিকুলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অপর আসামি সিজানের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৮ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার রানীনগর গ্রামের অলোকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার ষষ্টিতলা গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে তপু চন্দ্র দাস (৩৮) এবং সাগরপাড়া গ্রামের মো: আ: রহিমের ছেলে মো: রাহাদ আহম্মেদ ওরফে রাফি (৩০)-কে গ্রেপ্তার করে। অভিযানকালে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: মোবাশ্বের হাবিব ওরফে দিপ্ত (২৮) এবং বোয়ালিয়া থানার ষষ্টিতলা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে অন্তু (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির মোট ১ হাজার ২৫০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি অন্তুর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে অপর পলাতক আসামি হাবিবকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, আসামি তপুর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১টি মাদক মামলা এবং আসামি রাফির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

কাটাখালি থানা পুলিশ গত ৯ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে শ্যামপুর আবহাওয়া অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার রনহাট মধ্যপাড়া গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: তালহা (২৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি স্কুটি জব্দ করা হয়।

অন্যদিকে গত ৯ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী উত্তরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো: টুটুল ইসলাম (২৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে টুটুলকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

এদিকে গত ৯ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ স্বরমংলা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মো: সোহেল রানা (৩৭)-এর বসতবাড়ির খুলিয়ানে অভিযান পরিচালনা করে তাকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবায় আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।