নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

আগস্ট ১৫, ২০২৬ ৭:৩০ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সপুরা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। খাবার বিতরণের পূর্বে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। মরহুমা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

কর্মসূচিতে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহীন ইকবাল এবং ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার। এ সময় শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি, সাবেক যুব নেতা রবিন-উল-হাসান জাহিদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।