নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলায় মুদি দোকান থেকে জ্বালানি তেল জব্দ ও জরিমানা

এপ্রিল ২, ২০২৬ ৯:৫৮ 👁️ ৪০ views
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পল্লীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোলায়মান হোসেন নামে এক মুদি দোকান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নাভারণের উত্তর বুরুজবাগান গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নিয়াজ মাখদুম। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই সোলায়মান হোসেন তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে দাহ্য পদার্থ মজুদ করে রেখেছিল।

আরও পড়ুনঃ  বেসামরিক বিমান চলাচল খাতে মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে কর্মশালা উদ্বোধন

যা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারায় অপরাধযুক্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জ্বালানি তেল নাভারণ এলাকার নেহা ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।