নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথে বিএনপি প্রার্থী শরীফ উদ্দীনের মতবিনিময়

জানুয়ারি ৪, ২০২৬ ৫:৩১ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি দলীয় প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন। রোববার (৪ জানুয়ারি) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় নির্বাচনী পরিবেশ, রাজশাহীর উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়।

মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন বলেন, একটি সুন্দর নির্বাচনের অপেক্ষা করছে মানুষ। গোদাগাড়ী-তানোর এলাকার সামগ্রিক বিষয়ে আলাপকালে তিনি বলেন, সাবেক মন্ত্রী আমার বড়ভাই ব্যারিস্টার আমিনুল হক এ অঞ্চলের মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন। আমি পাড়া মহল্লায় ঘুরতে গিয়ে তার প্রমান পাচ্ছি। বারবার তাঁর নাম করেন ছোট বড় সকলেই। এলাকার উন্নয়নের কথা বললে সব শ্রেনী পেশার মানুষ আজও ব্যারিস্টার আমিনুল হকের নাম বলেন,তাঁর প্রসংশা করেন। মেজর (অব:) শরীফ উদ্দীন বলেন, এলাকার উন্নয়নে নতুন করে কাজ করার অনেক সুযোগ রয়েছে। মানুষের জীবন মান উন্নয়নে অনেক কিছুই করার রয়েছে। আমি এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলে এসব অনুধাবন করছি। আগামী দিনের উন্নয়ন ভাবনা নিয়ও কথা বলেন শরীফ উদ্দীন।

আরও পড়ুনঃ  বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু।

আরও পড়ুনঃ  নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

মতবিনিময়কালে মেজর (অব:) শরীফ উদ্দীন রাজশাহীর উন্নয়ন অগ্রগতি, সমস্য সম্ভাবনা ও সংস্কৃতি চর্চায় স্থানীয় সংবাদপত্রগুলোর অবদান নিয়েও কথা বলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।