নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:৪৪। ১৭ জুন, ২০২৬।

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

জুন ১৬, ২০২৬ ৯:৫৪ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুর রহমান সিরাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ত্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চু, রাজশাহী ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতনসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলের। অনুষ্টানটি সঞ্চলনা করেনশিরাজী ফেরদৌস ইমন

আরও পড়ুনঃ  পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ৭টি জেলা অংশ গ্রহন করছে। অংশগ্রহণকারী দলগুলো যথাক্রমে স্বাগতিক রাজশাহী, নাটোর, সিরাজগজ্ঞ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা । উদ্বোধনী দিনে স্বাগতিক রাজশাহী ও বগুড়া জেলা ১-১ গোলে ড্র করে বগুড়ার রাফিকা খেলার প্রথমার্ধের ২০ মিনিটে জয়সুচক গোল করে এর ৩৮মিনিটের মাথায়রাজশাহীর নিলা গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। দিত্বীয়ার্ধে গোল না হওয়ায় খেলা ড্র হয়। দিনের অন্য খেলায় সফররত সিরাজগঞ্জ জেলা ৪-০ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে সম্পা ও মিম ২টি করে গোল করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।