নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ ২ জন গ্রেফতার

আগস্ট ১২, ২০২৬ ৪:২৬ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার বাঘা থানাধীন বাঘা আড়পাড়া গ্রামের জনৈক মোঃ মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড় পাঁকা রাস্তার উপর হতে রাত ১২.৩০ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ১৫০ বোতল এস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশসুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম মো: সাজদার রহমান (৪৩) ও মো: মিজানুর রহমান (১৯)। মো: সাজদার রহমান রাজশাহী জেরার বাঘা থানার আড়পাড়া (হিন্দুপাড়া) গ্রামের মো: ওমর আলীর পুত্র এবং মো: মিজানুর রহমান রাজশাহী জেরার বাঘা থানার আড়পাড়া (নতুনপাড়া) গ্রামের মো: তছিকুল ইসলামের পুত্র।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রাজশাহী জেলার বাঘা থানার এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ আজ বুধবার (১২ আগস্ট) রাত ১২:০৫ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানা ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল এবং অবৈধ মাদক বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন বাঘা আড়পাড়া গ্রামের জনৈক মোঃ মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড় পাঁকা রাস্তার উপর দুই জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানার এসআই(নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ আজ বুধবার (১২ আগস্ট) রাত ১২:১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে অভিযুক্তদ্বয়ের মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পালসার N160cc মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টাকালে রাত ১২:৩০ ঘটিকায় বাঘা থানা পুলিশ উক্ত মোটরসাইকেল চালক অভিযুক্ত মো: সাজদার রহমান এবং পিছনে বসে থাকা অভিযুক্ত মোঃ মিজানুর রহমান এর মাঝখানে সিটের উপর সাদা রঙের বস্তার ভিতরে কাগজের কার্টুনের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ১৫০ বোতল এস্কাফ ‍সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

অবৈধ মাদকদ্রব্য এস্কাফ উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।