নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১২:৩৭। ১৮ এপ্রিল, ২০২৬।

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১০, ২০২৬ ৫:১৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও দামকুড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার দক্ষিণ জামালপুর (বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া) গ্রামের আহাদ আলীর ছেলে মো: সম্রাট হোসেন (৩৬) এবং দামকুড়া থানার গোবিন্দপুর গ্রামের মো: আব্দুর রশিদের ছেলে মো: রেজাউল করিম (২৯)। উভয়ই বর্তমানে রাজশাহীতে বসবাস করেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সম্রাটকে এবং একই তারিখ রাত আনুমানিক ৮ টার দিকে দামকুড়া থানার গোবিন্দপুর এলাকা থেকে রেজাউলকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীর ঘাটে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আবিরের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮শ টাকা জব্দ করা হয়। অন্যদিকে রেজাউলের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।