নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

জুলাই ২৭, ২০২৬ ৯:১৮ 👁️ ৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

জেলা পুলিশ জানায়, রাজশাহীর আটটি থানায় মোবাইল ফোন হারিয়ে ৫০ জন ব্যক্তি বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

উদ্ধার হওয়া ৫০টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১০টি, স্যামসাং ৯টি, শাওমি ৮টি, রিয়েলমি ৯টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, টেকনো ৩টি, ওপ্পো ৩টি, ওয়ানপ্লাস ১টি, নোকিয়া ১টি এবং অনার ২টি রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, প্রকৃত মালিকদের কাছে উদ্ধার করা মোবাইল ফোন ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য রাজশাহী জেলা পুলিশের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এ ধরনের সেবা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।