নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৮:৩২। ৩০ এপ্রিল, ২০২৬।

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

মার্চ ৪, ২০২৬ ৯:৫২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মঙ্গলবার (৩ মার্চ) আনুমানিক ৪:০৫ মিনিটে আলাইপুর বিওপি’র আভিযানিক দল বাঘা থানাধীন গোকুলপুর ৫নং বাঁধ নামক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত একটি ব্যাগের মধ্য থেকে ১৫ বোতল ভারতীয় ঊঝকটঋ সিরাপ (মালিকবিহীন) জব্দ করে।

আরও পড়ুনঃ  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

একই দিনে অপর অভিযানে, রাত্রি আনুমানিক ৯ টার সময় শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন শান্তিপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে। মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া পলিথিনের ব্যাগ হতে ১৯৬ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করে।

এছাড়াও রাত আনুমানিক ৯ টার সময় চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন হারুপাড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৩৩ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

একই রাতে আরেক অভিযানে ৯:৩০ মিনিটে তালাইমারী বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানাধীন চরসাতবাড়িয়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগ পায় এবং ব্যাগটি খুললে তার মধ্য থেকে ২০ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

এছাড়াও রাত আনুমানিক ১১:৩৫ মিনিটে সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন বেড়পাড়া এলাকার নিকটস্থ বাঁশ বাগানে বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৬১ বোতল ভারতীয় ঊংশঁভ সিরাপ (মালিকবিহীন) জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।