নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১:৩৭। ৩০ এপ্রিল, ২০২৬।

মোহনপুরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালকের মাথা থেঁতলে হত্যা

এপ্রিল ১০, ২০২৬ ২:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইট দিয়ে এক ভ্যানচালকের মাথা থেঁতলে দিয়ে তাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম মো. আলম (৪৪)। তিনি বেলগাছি গ্রামের মো. আশরাফের ছেলে। পুলিশ অভিযুক্ত মজিবর রহমানকে (৫৫) আটক করেছে। তিনিও বেলগাছি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মজিবর রহমান চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন।

আরও পড়ুনঃ  ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী মজিবরকে পাঠক ক্লাবে আটকে রাখেন। পরে ঘটনাস্থলে পুলিশ মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকেও মাধররের চেষ্টা করেন। এ সময় জনতার রোষানলে পড়ে দুজন পুলিশ সদস্যও সামান্য আহত হন। পরে পুলিশ মজিবরকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাস্বের হোসেন খাঁন জানান, আটক ব্যক্তি থানায় আছেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বেলগাছী গ্রামের মজিবুর রহমান (৫০) একই এলাকার ভ্যানচালক আলমকে তার বাড়িতে পৌঁছে দিতে বলেন। আলম রাজি না হলে, এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে মজিবুর রহমান ইট দিয়ে আলমগীরের মাথায় আঘাত করে।

তিনি আরও বলেন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।