নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৬:৩২। ৩০ এপ্রিল, ২০২৬।

রাজশাহীর ক্রীড়া সংগঠক সাজু, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাথমিক তালিকায়

মার্চ ২৩, ২০২৬ ৯:০৭
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ক্রীড়া (ক্রিকেট) সংগঠক সাইফুল আজিজ সাজু জাতীয় ক্রীড়া পুরস্কারে প্রাথমিক তালিকায় নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, জাতীয় ক্রীড়া পুরস্কার-২০২৫-এর জন্য ২৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে ১৪ জন ক্রীড়াবিদ ও ১৩ জন ক্রীড়া সংগঠক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে গত ১০ মার্চ যাচাই-বাছাই কমিটি ৭৪টি আবেদন নিয়ে সভা করে। প্রাথমিকভাবে ২৭ জনকে নির্বাচন করেছে। পরবর্তী সময় আরেকটি সভায় তালিকা চূড়ান্ত হবে। জুনে চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আবেদন পড়েছিল ৯৯টি। যাচাই-বাছাই কমিটি প্রথম সভায়ই বাতিল করেছিল ১৪টি আবেদন। দ্বিতীয় সভায় বাতিল করা হয়েছিল ১০টি। ৭৫টি আবেদন নিয়ে সভা করে কমিটি ২৭টিতে নামিয়ে এনেছে।

প্রাথমিকভাবে তালিকায় মনোনীতারা হলেন সংগঠক ক্যাটাগরিতে ক্রিকেটে রাজশাহীর সাইফুল আজীজ সাজু। এ নিয়ে প্রতিবেদকের সাথে কথা হয় ক্রিকেট সংগঠক সাইফুল আজীজ সাজুর। অনেক আক্ষেপ অভিমান নিয়ে অনেক কথায় বললেন তিনি।

সাইফুল আজীজ সাজু বলেন, আমি একজন ক্রিকেট পাগল মানুষ। রাজশাহীর ক্রিকেটে আমি পরিচিত মুখ। একদিন রাজশাহীর ক্রিকেট সুনাম অর্জনের সাথে সাথে অনেক সমৃদ্ধ ছিল। এখন যোগ্য সংগঠক ও পৃষ্ঠপোষকের অভাবে অনেকটাই মৃত। বিগত ২৪ বছর ধরে রাজশাহীর সাথে জড়িয়ে আছি। অনুর্ধ্ব-১৪ থেকে শুরু করে জেলা ক্রিকেট টীমের নির্বাচক হিসেবে কাজ করি। ক্রিকেট নিয়ে ১৫ বছর আগের আনন্দ উচ্ছ্বাস এখন আর নেই। ২০১১-১২ পর্যন্ত ক্রিকেটে রাজশাহী জেলা ও বিভাগ শীর্ষে ছিল। এরমধ্যে ২০১১ সনে বিসিবি’র আন্তঃজেলা ক্লাব কাপ ক্রিকেটে তাঁর (মুক্তিসংঘ) চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুনঃ  রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

২০১২ সালের পর থেকে রাজশাহীর ক্রিকেটে শনির দশা বিরাজ করে। এতটাই অবনতি হয় যে রাজশাহী বিভাগে আট দলের মধ্যে সাত নম্বরে অবস্থান করে। অথচ এই রাজশাহী ক্রিকেট হ্যাট্রিকসহ চারবার চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
কি জন্য বা কাদের জন্য এই অবনতি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তহীনতা, আত্তিকরণ ও স্বজনপ্রীতির জন্য এমন অবস্থা। এ কাজে যোগ্য ব্যক্তিদের বাদ দেওয়া হয়। দেখুন ক্রিকেটে উন্নয়নের প্রথমধাপ জেলা ক্রিকেটলীগ হলেও পাঁচ বছর থেকে যা বন্ধ রয়েছে। ফলে এই এলাকার প্রতিভাবান ক্রিকেটাররা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আবার জেলা ক্রিকেটলীগ না হওয়ায় আর্থিক অভাবে অনেকে জীবিকা অর্জনের জন্য অন্য পেশায় চলে গেছেন। এ ব্যাপারে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও কোন কাজ হয়নি।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

এ অবস্থা থেকে ফিরে আসতে হলে কি করা প্রয়োজন বলে আপনি করেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত, রাজশাহীর ক্রিকেটের উন্নয়নে খুব জরুরী যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেয়া। যা এখন সরকার প্রধান ও ক্রীড়ামন্ত্রীও এমনটাই বলেছেন। আবার জেলা লীগ যেমন প্রিমিয়ার, ১ম বিভাগ এরপর ২য় বিভাগ খেলাগুলো চালিয়ে যেতে হবে। পাশাপাশি খেলাগুলো চলমান রাখতে হবে। রাজশাহীতে মাঠের ঘাটতি পূরণ করা দরকার। ক্রিকেটটা বিকেন্দ্রিকরণ দরকার। অর্থাৎ বাই সার্কেলে খেলা, দায়িত্বগুলোকে সকলের সাথে সম্পৃক্ত হবে। এরসাথে বিগত দিনে যতগুলো টুর্নামেন্ট ছিল সেগুলোকে আবারো ফিরিয়ে আনতে হবে।

অবশেষে তিনি রাজশাহীর ক্রিকেটকে বাঁচাতে প্রধানমন্ত্রী তাকের রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ভুমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় কমিশনার দপ্তর, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের কার্যকরি ভুমিকা প্রত্যাশা করেন এবং এগিয়ে আশার আহবান জানান।

এদিকে তিনি গতবছর থেকে জেলা ক্রিকেট লীগের নির্বাচকের চায়িত্বে আছেন। এছাড়াও সাইফুল আজিজ সাজুর দায়িত্বে মুক্তি সংঘ ক্লাব পরিচালনা হচ্ছে। মুক্তি সংঘ ক্লাব অর্জন সমূহ হচ্ছে- ২০১০-১১ সালে বিসিবি এয় আন্তঃজেলা ক্লাব কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ (মিরপুর মেডিয়ান, ঢাকা)-চ্যাম্পিয়ন, ২০০৭ সালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-চ্যাম্পিয়ন, ২০০৮ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-চ্যাম্পিয়ন, ২০০৯ সালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-চ্যাম্পিয়ন, ২০১০ সালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-চ্যাম্পিয়ন, ২০১৫-১৬ সালে প্রথম বিভাগ ক্রিকেট লীগ-চ্যাম্পিয়ন, ২০১৮-১৯ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-চ্যাম্পিয়ন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

এছাড়াও ১৯৯৯-২০০০ সালে প্রথম বিভাগ ক্রিকেট লীগ-রানার আপ, ২০১৭-১৮সালে প্রথম বিভাগ ক্রিকেট লীগ-রানার আপ, ২০২১সালে প্রথম বিভাগ ক্রিকেট লীগ-রানার আপ, ২০১২ সালে এফসিআর ইমার্জিং কাপে-চ্যাম্পিয়ন, ২য় বাংলা ক্যাট ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট-চ্যাম্পিয়ন, ২০০৯-১০ সালে ১ম বাংলা ক্যাট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-চ্যাম্পিয়ন, ২০০৮ সালে সিরাজ মেমোরিয়াল ১২০ ক্রিকেট টুর্নামেন্ট-রানার আপ, ২০১০সালে রাজশাহী ক্রিকেট একাডেমী ঞ২০ ক্রিকেট টুর্নামেন্ট-চ্যাম্পিয়ন।

আরো আছে, ২০১৩-১৪ সালে ক্লেমন টি২০ ক্রিকেট টুর্নামেন্ট-চ্যাম্পিয়ন, ২০২১ সালে ক্লেমন টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্লেমন ১২০ ক্রিকেট টুর্নামেন্ট-রানার আপ, ১৯৯৬-৯৭ সালে ১ম শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-রানার আপ, ২০১৩-১৪ সালে ২৯ম শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-চ্যাম্পিয়ন, ২০০৯ রাসিক ২২ নং ওয়ার্ড ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট-চ্যাম্পিয়ন, ২০০৬ সালে ৩য় আমজাদ স্মৃতি ডে-নাইট পা গোলি ফুটবল টুর্নামেন্ট-রানার আপ, ২০২৫ সালে বৈকালী সংঘ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-চ্যাম্পিয়ন হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।