নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৭:৫০। ৩০ এপ্রিল, ২০২৬।

তাহেরপুর পৌর প্রশাসক ও ইউএনও মাহবুবুল ইসলামের বিদায় সংবর্ধনা

এপ্রিল ১০, ২০২৬ ১০:১৪
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাহেরপুর পৌরসভার প্রশাসক মাহবুবুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে তাহেরপুর পৌরসভা কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ এপ্রিল) সাড়ে এগারোটায় তাহেরপুর পৌর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে জনাব মাহবুবুল ইসলাম সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে পৌরসভার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং জনসেবার মান উন্নয়নে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তার নেতৃত্বে নাগরিক সেবা সহজীকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে, যা পৌরবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ  শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

বক্তারা আরও বলেন, তার উদ্যোগে তাহেরপুর পৌরসভায় ডাম্পিং স্টেশন স্থাপন, সিসি ক্যামেরা স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য একটি গ্রন্থাগার স্থাপন—এসব কার্যক্রম পৌরসভার উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন এনেছে।

আরও পড়ুনঃ  এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

বিদায়ী বক্তব্যে মাহবুবুল ইসলাম বলেন, “আমি সবসময় জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সহকর্মী ও পৌরবাসীর আন্তরিক সহযোগিতা পেয়েছি—এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

অনুষ্ঠান শেষে পৌরসভার পক্ষ থেকে তাঁকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

আরও পড়ুনঃ  সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সড়ক বাতি পরিদর্শক আব্দুল ওয়াহেদ। এসময় বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী হাসান আলী, ভারপ্রাপ্ত সচিব মাতিবুর রহমান, সহকারী কর নির্ধারক জাহিদুল আকরাম, সহকারী কর আদায়কারী আসাদুল ইসলাম, রাজস্ব পরিদর্শক আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।