নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৮:৩৬। ৭ মে, ২০২৬।

সাংবাদিক হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল

মে ৭, ২০২৬ ১২:২৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : দৈনিক গণধ্বনি প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক হুমায়ুন কবিরের পিতা শামসুল হক ইন্তেকাল করেছেন। বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে সতটার দিকে রাজশাহী নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকার কাদের মন্ডলের মোড় নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

আরও পড়ুনঃ  সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার যোহর নামাজের শেষে লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং মহিষবাথান গোরস্তানে দাফন করা হবে।

আরও পড়ুনঃ  অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক সাংবাদিক হুমায়ুন কবিরের পিতা শামসুল হক’র মৃত্যুতে দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।