নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

আগস্ট ২, ২০২৬ ৫:৪১ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে বিশেষ অভিযানে ৩৮৪টি ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন (ডিএসবি) রাজশাহী জানান, রোববার (২ আগস্ট) রাত পৌনে ১টার দিকে চারঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে বানেশ্বর-চারঘাট সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- উপজেলার পাটিয়াকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে সেতাব উদ্দিন (৩০)। পালিয়ে যাওয়া অপর অভিযুক্তের নাম আকাশ (৩০)। তিনি চারঘাট উপজেলার শিমুলিয়া গ্রামের সাধুর ছেলে।

পুলিশ জানায়, চারঘাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) গনি চৌধুরীর নেতৃত্বে একটি দল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট মহিলা ডিগ্রি কলেজের সামনে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালানো হলে পুলিশকে দেখে তারা পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এ সময় সেতাব উদ্দিনকে আটক করে তল্লাশি চালিয়ে তার প্যান্টের ডান পাশের পকেটে থাকা একটি নীল পলিথিন থেকে ৩৮৪টি ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে তার সহযোগী আকাশ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

আরও পড়ুনঃ  জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।