নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৭:৩৭ 👁️ ৭৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ শহিদুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শনিবার ভোরে বাঘা উপজেলায় এ অভিযান চালানো হয়। শহিদুলের বাড়ি উপজেলার পাকুড়িয়া গ্রামে। দুপুরে জেলা পুলিশের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় হয়, শনিবার ভোরে শহিদুল বাড়ির পাশের রাস্তায় ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাকে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

এ ঘটনায় শহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও আটটি মামলা রয়েছে। শহিদুলকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।