নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১:৪৪। ১৫ এপ্রিল, ২০২৬।

জেলা পরিষদ প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরা

এপ্রিল ৭, ২০২৬ ৭:৪৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে রাজশাহী কাজলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যালয়ের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার আভা, জুনিয়র শিক্ষক মতিউর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় প্রশাসক মহোদয় বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি সহমর্মিতা নয়, প্রয়োজন সমান অধিকার, মর্যাদা ও ভালোবাসা।

তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো তাদের পাশে থাকা, তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করা। বুদ্ধি প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হলে তারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

আরও পড়ুনঃ  দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী

তিনি আরও বলেন, “রাজশাহী জেলা পরিষদ সবসময় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তিদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরও সচেতন ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।