নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ২:৫৪। ৩০ এপ্রিল, ২০২৬।

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা চলবে না: ইমাজ উদ্দিন মন্ডল

এপ্রিল ৯, ২০২৬ ৮:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার : অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রাজশাহীতে লিফলেট বিতরণ করেছে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর শিরোইল বাসটার্মিনাল এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

লিফলেট বিতরণকালে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটের রায়কে বিএনপি সরকার বাস্তবায়ন না করে টালবাহানা ও ষড়যন্ত্র করছে, যা জনগণের সাথে এক ধরনের প্রতারণা।

আরও পড়ুনঃ  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, সরকারের অব্যাবস্থাপনা ও দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, ফলে সৃষ্ট জনভোগান্তির দায় সরকার এড়াতে পারে না।

আরও পড়ুনঃ  বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) রাজশাহী মহানগরীর আহব্বায়ক মোবাশ্বের আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যাবসা ও কল্যান সম্পাদক, অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।