নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ২, ২০২৬ ৫:৫২ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী ও দামকুড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা পুলিশ কাটাখালী বাজারস্থ বিদ্যুৎ অফিসের সামনে রাজশাহী থেকে বাঘাগামী সোনারবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় বাসের বাম পাশের প্রথম সারির আসনের উপরে থাকা মালামাল রাখার তাক থেকে একটি শপিং ব্যাগ হতে ৬০ (ষাট) গ্রাম হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের মালিকানা সম্পর্কে নিশ্চিত হতে বাসের চালক, হেলপার ও উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত আলামতের জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

অপরদিকে একই তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে দামকুড়া থানা পুলিশ জাংগালপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মো: আব্দুর রশিদের ছেলে মো: ইমামুল ইসলাম ইমন (৩০) এবং একই থানার নবগঙ্গা গ্রামের মো: আবুল কালামের ছেলে মো: আরিফ আক্তার (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামি ইমনের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃত আসামি আরিফের হেফাজত থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এবং উদ্ধারকৃত হেরোইন সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের প্রকৃত মালিককে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।